মালদা জিলা সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বিচারাধীন বন্দীরা আজ অনশন করে। তাদের অভিযোগ সংশোধনাগারে খাবার দেওয়া হয় নিম্নমানের। সেই খাবার খেয়ে অসুস্থ হচ্ছে অনেকেই। এমনকি এর আগে মারা গিয়েছে অনেকে। তাই তারা এদিন অনশন করে।
মানবধিকার কর্মী মৃত্যুঞ্জয় দাস, বলেন এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে সংশোধনাগারে। কিছু জেলের কয়দি ও আধিকারিকরা মিলিত হয়ে এই কাণ্ডগুলি ঘটায়। আজও তাই হয়েছে। খাবার ভালো না পাওয়ায় বন্দীরা প্রতিবাদ করে। এরপর জেলের বেশকিছু বন্দী ও আধিকারিকদের মধ্যে মারধোর হয় এবং ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এরই প্রতিবাদে তারা আজ জেলে অনশন করে। জেলের আধিকারিকদের কাছ থেকে এখন পর্যন্ত
কোনকিছু জানা যায়নি।